ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির একই পরিবারের তিনজন নিহত

ads

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির এক নারীসহ দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটার দিকে সালালাহর তাম্বেত একটি প্রাইভেট কারের সঙ্গে উটের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার,তাঁদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সাকিব।


একই গাড়িতে থাকা সাকিবের বোন, তাঁর স্ত্রী ও তাঁদের ছোট কন্যা গুরুতর আহত হন। তাঁদের সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, কয়েক দিন আগে  মাস্কাট থেকে তাঁরা সালালাহ যান হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে। পাহাড় আর সমুদ্রঘেরা সালালাহতে পরিবারের সবাই মিলে সময় কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে ফেরার পথেই হঠাৎ সামনে চলে আসা একটি উটের সাথে দ্রুত গতির গাড়িটির এ দুর্ঘটনা ঘটে


সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা গভীরভাবে শোকাহত। 

ads
ads
ads

Our Facebook Page